যেসব কারণে দাঁতের ক্ষয়রোগ হয়ে থাকে, Causes of tooth decay
সাধারণত দাঁতের ক্ষয়রোগ নির্ভর করে মুখের ভিতরে জন্ম নেওয়া ব্যাকটেরিয়ার উপর। অপরিচ্ছন্নতার জন্য আমাদের মুখের ভেতরে ওরাল যে ব্যাকটেরিয়া জন্ম নেয় সেগুলোও দাঁতের ক্ষয়রোগের জন্য দায়ী।
আমাদের প্রত্যেকের দাঁতে তিনটি স্তর রয়েছে। সেগুলো হলো এনামেল, ডেন্টিন ও নার্ভ সাপ্লাই বা প্যালফ। ব্যাকটেরিয়া দ্বারা তৈরি ল্যাকটিক অ্যাসিডের জন্য দাঁতের প্রথম দুই স্তর, যথা এনামেল আর ডেন্টিন যখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখনই একে বলা হয় দাঁতের ক্ষয়রোগ। এছাড়াও অনেকের দাঁতে অনেক সময় কালো দাগের ঘন প্রলেপ দেখতে পাওয়া যায়। সাধারণত কোনো খাবার খাওয়ার পরে আঠালো খাদ্যগুলো আমাদের দাঁতে আটকে থাকে। এর ফলে দাঁতের সেসব অংশে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় ।
এর থেকেই দাঁতে ক্যারিজ হয়। আমাদের দাঁতের এনামেলের এই ক্যারিজ থেকেই দাঁতের সমস্যা ধীরে ধীরে গুরুতর হয়ে ওঠে।
এনামেল ক্ষয়প্রাপ্ত তা কিভাবে বুঝবেন !
এনামেল ক্ষয়প্রাপ্ত হলে প্রথমে ডেন্টিন উন্মুত্ত হয়, তখন কোনও গরম বা ঠান্ডা খাবার খেলে দাঁত ঝিনঝিন করবে। দাঁতের এমন অবস্থাতেই বোঝা যায় যে দাঁতে ক্যারিজ বা গর্ত আছে। ক্ষয়রোগ বেশি বেড়ে গেলে দাঁতে ব্যথা হয় এবং কালো স্পট দেখা দেবে।

Comments
Post a Comment